ZAMIL ACADEMY

Alim & HSC English 2nd Paper • Right Form of Verbs Complete Grammar Guide

প্রিমিয়াম সেবা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

চ্যানেল ভিজিট করুন

Right Form of Verbs ব্যবহারের ২০টি গুরুত্বপূর্ণ নিয়ম

RULE 01

Subject 3rd Person Singular (সাধারণ বর্তমান কাল)

Example: He reads English daily. She does not waste her time.

ব্যাখ্যা: বাক্যটি যদি Present Indefinite Tense হয় এবং Subject-টি Third Person Singular Number (যেমন: He, She, It, বা কোনো একক নাম) হয়, তবে Verb-এর শেষে s বা es যুক্ত হয়।

RULE 02

Universal Truth বা চিরন্তন সত্য

Example: The sun rises in the east. Ice floats on water.

ব্যাখ্যা: বাক্যটি চিরন্তন সত্য (Universal Truth) বা অভ্যাসগত সত্য (Habitual Fact) বোঝালে বাক্যটি সব সময় Present Indefinite Tense-এ গঠিত হয়।

RULE 03

Present Continuous-এর নির্দেশক শব্দসমূহ

Example: At this moment, we are reading. Now, she is writing a letter.

ব্যাখ্যা: বাক্যে Now, At present, At this moment, Day by day ইত্যাদি শব্দ থাকলে বাক্যটি সাধারণত Present Continuous Tense (Subject + am/is/are + Verb-ing) হয়।

RULE 04

Just, Just now, Already (সম্প্রতি শেষ হওয়া কাজ)

Example: He has just finished his work. They have already left the class.

ব্যাখ্যা: বাক্যে Just, Just now, Already, Yet, Recently, Lately ইত্যাদি থাকলে বাক্যটি Present Perfect Tense (Subject + have/has + Verb-V3) হয়।

RULE 05

অতীত নির্দেশক শব্দ (Past Simple)

Example: He came home yesterday. Once there lived a kind king.

ব্যাখ্যা: বাক্যে অতীত নির্দেশক শব্দ যেমন: Yesterday, Ago, Long ago, Last year, Once, Formerly ইত্যাদি থাকলে Verb-টি Past Simple Form (V2) হয়।

RULE 06

One of, Each, Everyone (Subject-Verb Agreement)

Example: One of the boys is present. Each of the students has a book.

ব্যাখ্যা: One of the, Each of, Either of, Everyone, Everybody ইত্যাদি বাক্যের Subject হলে এর পরবর্তী Noun/Pronoun-টি Plural হলেও Verb-টি সব সময় Singular হয়।

RULE 07

দুইটি সাবজেক্ট 'And' দ্বারা যুক্ত হলে

Example: Rahim and Karim are good friends. Bread and butter is my favorite breakfast.

ব্যাখ্যা: সাধারণত 'And' দ্বারা দুটি ভিন্ন সাবজেক্ট যুক্ত হলে Verb-টি Plural হয়। কিন্তু তারা যদি একক ধারণা প্রকাশ করে (যেমন: Bread and butter, Slow and steady), তবে Verb-টি Singular হয়।

RULE 08

Either... Or, Neither... Nor (নিকটবর্তী সাবজেক্ট)

Example: Neither he nor his friends were present. Either you or he is guilty.

ব্যাখ্যা: Either... or, Neither... nor, Not only... but also দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, Verb-টি সর্বদা তার ঠিক নিকটবর্তী (পরবর্তী) সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী নির্ধারিত হয়।

RULE 09

Since-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নিয়ম

Example 1: Many years have passed since his father died.
Example 2: It was long since we had met him last.

ব্যাখ্যা: 'Since'-এর প্রথম অংশ Present Indefinite/Perfect হলে দ্বিতীয় অংশ Past Indefinite (V2) হয়। আবার প্রথম অংশ Past Indefinite হলে দ্বিতীয় অংশ Past Perfect (had + V3) হয়।

RULE 10

As if / As though (যেন)

Example 1: He talks as if he knew everything. (Be verb হলে were বসে)
Example 2: He spoke as if he had seen the incident.

ব্যাখ্যা: As if/As though-এর প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয় (Be verb হলে সর্বদা 'were' বসে)। আবার প্রথম অংশ Past Indefinite হলে পরের অংশ Past Perfect (had + V3) হয়।

RULE 11

No sooner had... than (যেইমাত্র... সেইমাত্র)

Example: No sooner had we reached the station than the train left.

ব্যাখ্যা: No sooner had... than, Scarcely had... when, Hardly had... when দ্বারা যুক্ত বাক্যে প্রথম ক্লজের Verb-টি Past Perfect (had + V3) হয় এবং 'than/when'-এর পরের ক্লজের Verb-টি Past Indefinite (V2) হয়।

RULE 12

Lest (পাছে ভয় হয় যে)

Example: Read attentively lest you should fail in the examination.

ব্যাখ্যা: বাক্যে 'Lest' থাকলে পরবর্তী ক্লজে Subject-এর পর Auxiliary Verb হিসেবে 'should' অথবা 'might' বসে এবং মূল Verb-এর base form (V1) ব্যবহৃত হয়।

RULE 13

Conditional Sentences (শর্তাধীন বাক্য)

1st Cond: If he invites me, I will go.
2nd Cond: If he invited me, I would go.
3rd Cond: If he had invited me, I would have gone.

ব্যাখ্যা: 'If' যুক্ত বাক্য যদি Present হলে অপর পাশে [subject + shall/will/can + V1] বসে। Past Indefinite হলে [subject + should/would/could + V1] বসে। Past Perfect হলে [subject + would have/could have + V3] বসে।

RULE 14

It is high time / It is time

Example 1: It is high time we changed our bad habits.
Example 2: It is time to start the work.

ব্যাখ্যা: It is time বা It is high time এর পরে যদি সরাসরি কোনো Subject থাকে, তবে পরবর্তী Verb-টি Past Indefinite Form (V2) হয়। কিন্তু Subject না থাকলে 'to + Verb-V1' বসে।

RULE 15

একটি সিম্পল বাক্যে দুইটি Verb থাকলে

Example 1: I saw him playing in the field.
Example 2: I went to the market to buy a book.

ব্যাখ্যা: একটি Simple Sentence-এ দুটি Verb থাকলে দ্বিতীয় Verb-টির সাথে সাধারণত 'ing' যুক্ত হয় (উদ্দেশ্য প্রকাশ করলে দ্বিতীয় Verb-টির পূর্বে 'to' বসে)।

RULE 16

Modal Auxiliary Verbs-এর পরবর্তী রূপ

Example 1: You must obey your parents.
Example 2: English can be learned easily.

ব্যাখ্যা: Modal Auxiliary (যেমন: can, could, may, might, shall, should, will, would, must) এর পর সরাসরি Verb-এর Base Form (V1) বসে। তবে বাক্যটি Passive Voice হলে এবং মোডালের পর 'be' থাকলে Verb-V3 ফর্ম বসে।

RULE 17

Preposition-এর পর Verb-এর রূপ

Example 1: He is fond of catching fish.
Example 2: He went there to buy some books.

ব্যাখ্যা: 'To' ব্যতীত অন্য যেকোনো Preposition (যেমন: of, in, without, by, for, after) এর পর Verb থাকলে তার সাথে 'ing' যুক্ত হয়। আর 'To'-এর পর সাধারণত Verb-এর base form (V1) বসে।

RULE 18

'To' থাকা সত্ত্বেও 'Verb-ing' যেখানে বসে

Example: He went to school with a view to learning something.

ব্যাখ্যা: কিছু বিশেষ ফ্রেজ যেমন: with a view to, look forward to, get used to, be addicted to, be accustomed to ইত্যাদি ক্ষেত্রে 'to' থাকা সত্ত্বেও এর পরবর্তী Verb-এর সাথে 'ing' যুক্ত হয়।

RULE 19

Passive Voice-এ Auxiliary + Verb-V3

Example: The work was done by him. English is spoken all over the world.

ব্যাখ্যা: সাবজেক্ট যখন নিজে কাজ সম্পাদন না করে অন্যের দ্বারা কাজ সম্পন্ন হওয়া বোঝায় (Passive Voice), তখন টেন্স অনুযায়ী Auxiliary Verb বসে এবং মূল Verb-টি সব সময় Past Participle (V3) হয়।

RULE 20

While (যখন) এর ব্যবহার

Example 1: While walking in the garden, a snake bit him.
Example 2: While he was walking in the garden, a snake bit him.

ব্যাখ্যা: 'While'-এর ঠিক পরে সরাসরি কোনো Verb থাকলে তার সাথে 'ing' যুক্ত হয়। কিন্তু 'While'-এর পরে যদি কোনো Subject থাকে, তবে পরবর্তী অংশটি Past Continuous Tense (was/were + Verb-ing) হয়।